ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার ‘যমজে’ চার রূপে মোশাররফ করিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত অন্যতম নাটক ‘যমজ’। এ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে নির্মিত হয়েছে ১৩টি সিক্যুয়েল।

প্রতি ঈদে এ নাটককে ঘিরে দর্শকের আলাদা আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এ নাটকের কোনো সিক্যুয়েল। বিরতি ভেঙে নির্মিত হচ্ছে ‘যমজ ১৪’। এর আগের সিক্যুয়েলে তিনটি চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়েলে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

‘যমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। গত ১ নভেম্বর গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

‘যজম-১৪’ নাটকের দৃশ্য

এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। এ অভিনেতা বলেন—‘যমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। এজন্য আগেই নাটকটির শুটিং করে রাখলাম।

‘যমজ-১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে। বরাবরের মতো এবারো বাংলাভিশনে প্রচার হবে এ নাটক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার ‘যমজে’ চার রূপে মোশাররফ করিম

আপডেট টাইম : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০