ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

হাওরের সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬
  • ৪১৬ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

উপজেলায় তাঁর তিন দিনের সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার হাটুরিয়া নদী পুনঃখনন এবং কালনি নদীর খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি প্রথমে ঘাগরা ইউনিয়নে হাটুরিয়া নদীর পুনঃখনন কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতিকে নদীর পুনঃখনন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি নদী পথের উন্নয়নের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

পরে, আবদুল হামিদ কালনি নদীর খনন কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, তিনি এই এলাকা থেকে অনেকবার এমপি নির্বাচিত হয়েছেন।

এসময় স্থানীয় লোকজন হাত নেড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জবাবে রাষ্ট্রপতি হাত নেড়ে সাড়া দেন এবং তাদের অভিনন্দন জানান।

স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

হাওরের সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি

আপডেট টাইম : ১২:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬