ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

গাইবান্ধা ভাতিজিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মুখে গামছা বেঁধে চাচার ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তার চাচা লিয়ন মিয়া (২০)। নির্যাতিত ছাত্রীটি বর্তমানে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী সাহেব মিয়ার ছেলে বখাটে লিয়ন মিয়া সম্পর্কে চাচা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এ ব্যাপারে লিয়নের পরিবারকে একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় মেয়েটি পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। রাত আটটার দিকে মেয়েটি টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ঘরের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লিয়ন তাকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, অপরাধীকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই ছাত্রীকে নিরাপত্তা দিতে হাসপাতালে মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

গাইবান্ধা ভাতিজিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মুখে গামছা বেঁধে চাচার ধর্ষণ

আপডেট টাইম : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০