ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেওড়াপাড়ার বাসিন্দারা।রোববার পূর্ব শেওড়াপাড়ার অধিবাসীরা সড়ক অবরোধ করেন। এর ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। বিক্ষোভকারীরা কলস-পাতিলসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। এ সময় তাদের হাতে ‘পানি নাই, পানি চাই’ ব্যানার দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পূর্ব শেওড়াপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধান সড়কে অস্থান নেন এলাকাবাসী। তারা সেখানে ওয়াসার পানির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেন নারী-পুরুষ।

ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে দুই পাশে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি জানান, মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে, সেটি ঢাকা ওয়াসার মডস–১০ জোনের মধ্যে পড়েছে। ওয়াসাকে জানানোর পরও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওয়াসার এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবিব ফোনও ধরেন না। পুলিশের পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পানির জন্য সড়ক অবরোধ করেছিলেন শেওড়াপাড়ার বাসিন্দারা। পরে তারা সড়ক থেকে সরে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০