ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ধর্ষকের জন্য কোন মানবাধিকার প্রয়োগ হতে পারে না : গোলাম রাব্বানী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাকসুর সদ্য সাবেক জিএস ও টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি) এর প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী বলেছেন, ধর্ষকের জন্য কোন মানবাধিকার প্রয়োগ হতে পারে না। সভ্য সমাজে প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিয়ে অনেকের দ্বিমত আছে। কিন্তু আমরা মনে করি, প্রয়োজনে আইন সৃষ্টি করে আবার প্রয়োজনে কোন আইন মানে না। ধর্ষকের একমাত্র সাজা মৃত্যুদণ্ডই হতে পারে।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে ধর্ষণ বিরোধী এক সমাবেশে এ কথা বলেন তিনি। টিপিবি উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে একটি পদযাত্রা বের করা হয়।

করোনা পরিস্থিতি বিবেচনায় পরে মিরপুর রোডের এরোপ্লেন মোড়ে এটি পুলিশ থামিয়ে দেয়। পরে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী কার্যালয়ের ৪নং গেটে গিয়ে স্মারকলিপিটি প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পক্ষ থেকে সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা স্মারকলিপিটি গ্রহণ করেন।

রাব্বানী বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ মহামারি আকার ধারণ করছে। ধর্ষণের এই লাগামহীন বেড়ে চলা রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা বলে আমরা মনে করি। আর এজন্য অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং এর লাগাম টেনে ধরতে সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।

গোলাম রাব্বানী বলেন, আমরা সব জনগণ রাষ্ট্রের সদেচ্ছে দেখতে চাই। সুতরাং উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা সরকার ধর্ষণের আইন সংস্কারে উদ্যোগ দিচ্ছে, এজন্য সাধুবাদ জানায়। ১৬০ বছরের পুরানো আইন ধর্ষণের লাগাম টেনে ধরতে পারছেনা। তাই জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, সরকার বিদ্যমান আইনের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটিকে আমরা স্বাগত জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধর্ষকের জন্য কোন মানবাধিকার প্রয়োগ হতে পারে না : গোলাম রাব্বানী

আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০