ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।

একইসঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে আর সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা

আপডেট টাইম : ০৬:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০