ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এইচএসসির রেজিস্ট্রেশন ফি ফেরতের বিষয়ে যা জানা গেলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার সংক্রমণ ঝুঁকির কারণে এবারের এইচএসসি পরীক্ষা নেয়া হবে না। এর বদলে শিক্ষার্থীদের জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার এইচএসসি না হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া রেজিস্ট্রেশন ফি ফেরত দেয়া হবে না।

বুধবার দুপুরে ডেইলি বাংলাদেশকে এ খবরটি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা বাতিল হলেও রেজিস্ট্রেশনের কোনো টাকা ফেরত দেয়া হবে না। কেননা এর পুরো টাকাটাই পরীক্ষা আয়োজনের জন্য খরচ হয়ে গেছে।

তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য যে ফি নেয়া হয়েছিল সে টাকা খরচ করে প্রশ্ন ছাপানো হয়েছে। এছাড়া পরীক্ষাও প্রায় আয়োজন করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় পরীক্ষা নেয়া যায়নি, এজন্য আপাতত রেজিস্ট্রেশন ফি ফেরত দেয়ার কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এইচএসসির রেজিস্ট্রেশন ফি ফেরতের বিষয়ে যা জানা গেলো

আপডেট টাইম : ০৫:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০