ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

লোভের ফাঁদে তিন তরুণী, উদ্ধার হলো হোটেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬
  • ৩৬৫ বার

দিল্লি থেকে পাচার হয়ে যাওয়া তিন তরুণীকে উদ্ধার করা হল শিলিগুড়িতে। অভিযোগ, এক মাসের জন্য প্রত্যেককে ৪০ হাজার টাকা দেয়ার চুক্তিতে ওই তিন তরুণীকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।

তিন তরুণীকে যে-ঘরে আটকে রাখা হয়েছিল, একটি মেয়ে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করে দাদাকে সেই ঘরের ছবি পাঠিয়েছিলেন। আর সূত্র ধরেই শিলিগুড়ি থেকে উদ্ধার করা হয় তিন তরুণীকে। তাদের বয়স ২১ থেকে ২৭।

তরুণীদের খোঁজে বুধবার শিলিগুড়ির বিভিন্ন বার-এ অভিযান চালানো হয়। এক তরুণী সেই ঘর থেকে কোনও ভাবে বেরিয়ে এসে দাদাকে ঘরটির ছবি পাঠান। কোনও পাচারকারী ধরা পড়েনি।

তিন তরুণীর এক জন দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বোন। পুলিশকে ওই তরুণীরা জানান, কয়েক মাস আগে এক দিল্লির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক তরুণীর সঙ্গে তাদের পরিচয় হয়। সেই তরুণীই একটি বড় ইভেন্টে কাজের সুযোগ আছে বলে তাঁদের আশ্বাস দেন এবং পরিচয় করিয়ে দেন এক যুবকের সঙ্গে। এক মাসের জন্য প্রত্যেককে ৪০ হাজার টাকা দেয়ার চুক্তিতে ওই তিন তরুণীকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।

তারা আরও জানান, দিল্লি থেকে বাগডোগরা পর্যন্ত তাদের বিমানের টিকিট কেটে দেওয়া হয়। ৫ জানুয়ারি তারা বাগডোগরায় পৌঁছন। সেখানে তাদের জন্য গাড়ির ব্যবস্থা ছিল। শিলিগুড়িতে পৌঁছনোর পরে সেবক রোডের একটি হোটেলে ঠাঁই হয় তাদের। সেখান থেকে তিন জনকেই নিয়ে যাওয়া হয় ভক্তিনগর এলাকার একটি দোতলা বাড়িতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

লোভের ফাঁদে তিন তরুণী, উদ্ধার হলো হোটেলে

আপডেট টাইম : ১০:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬