ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশের বন্যা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় তুলনায় কিছুটা উন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বন্যা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সাতটি নদীর পানি ১১ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ সাতটি নদীর পানি ৯ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তার মধ্যে গাইবান্ধা পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে, চক রহিমপুর পয়েন্টে করতোয়ার পানি ১০৮ সেন্টিমিটার, সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার, কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার, সিংড়া পয়েন্টে গুর নদীর পানি ২৯ সেন্টিমিটার, বাঘাবাড়ি পয়েন্টে আত্রাই নদীর পানি ১৫ সেন্টিমিটার, এলাসিন পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ২৫ সেন্টিমিটার, আত্রাই পয়েন্টে আত্রাই নদীর পানি ৮ সেন্টিমিটার এবং গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি তুলে ধরে পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা ছাড়া দেশের সব প্রধান নদনদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে বাংলাদেশের দক্ষিণভাগে ১৬৬, সিলেটে ৫২ ও শেওলায় ৫২ মিলিমিটার। তবে দেশের উজানে ভারী বৃষ্টিপাত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশের বন্যা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় তুলনায় কিছুটা উন্নতি

আপডেট টাইম : ০২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০