ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাজশাহীতে ব্যাটারি চালিত অটোকার কারখানা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ৫১৮ বার
রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় ২০১৬ সালের জুন মাস নাগাদ ব্যাটারিচালিত অটোকার (অটোমোবাইল) তৈরির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের এনা গ্রুপের সহায়তায় গাড়ি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার তিনটি কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ।
তিনটি কার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ১১ সদস্যের প্রতিনিধিদল প্রস্তাবিত কারখানার স্থান পরিদর্শন করেছেন।
এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সাংবাদিকদের জানান, আগামী বছরের জুন মাস নাগাদ অটোকার তৈরি করা সম্ভব হতে পারে।
তিনি জানান, এখানে তৈরি হওয়া অটোকারগুলোতে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সংযুক্ত থাকবে। যা একবার চার্জ দিলে একশ’ কিলোমিটার পর্যন্ত চলবে। কারগুলোর তৈরি খরচ পড়বে ১৮ হাজার ডলার বা ১২ লাখ বাংলাদেশি টাকা।
এই অটোকারগুলো বিদেশে রফতানি করা হবে। এক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ইউরোপের বাজার।
বিদেশি কোম্পানিগুলো একশ’ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কারখানায় শ্রমিক নিয়োগ ও অন্যান্য সব ধরনের সহযোগিতা করবে এনা গ্রুপ।
রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনির এই উদ্যোগের প্রশংসা করেন এবং অঞ্চলের আরো বিদেশী বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলে বিশেষ করে কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে আরো বিদেশী বিনিয়োগ জরুরী হয়ে উঠেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাজশাহীতে ব্যাটারি চালিত অটোকার কারখানা হচ্ছে

আপডেট টাইম : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫