ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অবশেষে করোনা নেগেটিভ সাইফ হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সব ক্রিকেটারের রেজাল্ট নেগেটিভ এসেছে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ঢাকার বাইর থেকে ডাক পাওয়া ৯ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

শনিবার দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের দ্বিতীয় দিনের করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়। এই ক্রিকেটরদের মধ্যে প্রথম ধাপে করোনা পজেটিভ হওয়া ওপেনার সাইফ হাসানও রয়েছে।

গত ০৭ সেপ্টেম্বর প্রথম ধাপের প্রথম দিনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছিলেন সাইফ। আর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজেটিভ ছিলেন এই ওপেনার। অবশেষে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় পাস করলেন তিনি।

দ্বিতীয় ধাপে মোট ২৭ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। এই ২৭ জন ক্রিকেটারকে নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে স্কিল ট্রেনিং শুরু হবে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো নিশ্চিত করা হয়নি। তবে এই সফরের প্রস্তুতি হিসেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিসিবি সব কার্যক্রম শুরু করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অবশেষে করোনা নেগেটিভ সাইফ হাসান

আপডেট টাইম : ০৩:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০