ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

৫টার পর কোন দলই সমাবেশ করতে পারবে না: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
  • ৪৯৯ বার

শর্তসাপেক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আসাদুজ্জামান মিয়া বলেন, হুমকি পর্যালোচনা ও স্থানীয় থানার মতামতের ভিত্তিতে দুটি রাজনৈতিক দলকে তাদের কার্যালয়ের ভেতরে এবং সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বেলা ২টা থেকে ৫টার মধ্যে সমাবেশ করতে হবে। তবে তাদের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার বিকেল সোয়া চারটায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়া হলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু শর্ত দলগুলোকে মানতে হবে।’

শর্তগুলো হলো— দুই দলকে দলীয় কার্যালয়ের ভেতরে (ইনডোর) সমাবেশ করতে হবে। মাইক ব্যবহার নিয়ন্ত্রণ থাকবে, রাস্তা অবরোধ করে সমাবেশ করা যাবে না। যানজট তৈরি করা যাবে না। ব্যানার ফেস্টুনের আড়ালে লাঠিসোটা আনা যাবে না। মিছিল করে সমাবেশে আসা যাবে না। পুলিশের দেওয়া চৌহদ্দির ভেতরে সামবেশ সীমিত রাখতে হবে। পুলিশের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

৫টার পর কোন দলই সমাবেশ করতে পারবে না: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০১৬