ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ক্রিকেটার মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ৪৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকায় পল্টন এলাকার মাঠ। বোরকা পরিহিত এক মা ও সন্তান মিলে খেলছেন ক্রিকেট। বল ছুঁড়ছে ছোট্ট শিশু শেখ ইয়ামিন সিনান। আর ব্যাট হাতে বোরকা পরিহিত মা ঝর্ণা আক্তার। মা-ছেলের ক্রিকেট খেলার এমন অভাবনীয় দৃশ্য নজর কেড়েছে সবার। মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় গণমাধ্যমগুলোতে।

জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

তবে মা-ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।

এবার সেই মা-ছেলেকে চমকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এসময় ছোট্ট ইয়ামিনকে নিজের জার্সি উপহার দেন মুশফিক। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেই ক্রিকেটার মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

আপডেট টাইম : ০৩:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০