ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আড়াই বছর পর ফের মাঠে নামছে হেফাজত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৭২১ বার

আড়াই বছর পর ফের মাঠে নামছে হেফাজত। ঢাকার শাপলা চত্বরে বহুল আলোচিত সমাবেশের আড়াই বছর পর ফের প্রকাশ্যে আসার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ইসলামী মহাসম্মেলন করে ঘুরে দাঁড়াতে চাইছে ধর্মভিত্তিক সংগঠনটি। ২০১৩ সালের ৫ মের পর থেকে রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল হেফাজত। অর্ধশত মামলার আসামি হয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন হেফাজতের শীর্ষ নেতারাও। আড়াই বছর ধরে কেবল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে আসছিল সংগঠনটি। দীর্ঘদিন পর আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক লালদীঘি ময়দানে দুইদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে হেফাজত। তবে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায় সমাবেশের অনুমতি চেয়ে দলটি এখনো আবেদন করেনি। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, নগরীর লালদীঘি মাঠে হেফাজতে ইসলামের দুইদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন করার কোনো আবেদন পুলিশ পায়নি। হেফাজতের এ মহাসম্মেলনে বহুদিন পর দেশের বাইরে থেকেও অতিথি আসছে। এর মধ্যে ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল আলিম ফারুকী ও ভারতের প্রখ্যাত মাওলানা সৈয়দ আরশাদ মাদানীও মহাসম্মেলনে উপস্থিত থাকবেন বলে হেফাজত সূত্রে জানা গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সিএমপি নয়, ঢাকায় পুলিশের শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনা করা হয়েছে। পুলিশের শীর্ষ মহল থেকে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরই এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। লালদীঘি মাঠে সম্মেলন করার অনুমতি চেয়ে সিএমপির বিশেষ শাখায় আবেদনও জমা দেওয়া হয়েছে। মুসলিম হাই স্কুল থেকে মাঠ ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক এসএম জিয়াউল হায়দার বলেন, ১৪ ও ১৫ জানুয়ারি ইসলামী সম্মেলন করার জন্য হেফাজতে ইসলাম লালদীঘি মাঠ ব্যবহারের অনুমতি চায়। তাদের আবেদনটি যাচাই-বাছাই করে শুধু মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আড়াই বছর পর ফের মাঠে নামছে হেফাজত

আপডেট টাইম : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬