ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না মানুষ : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬
  • ৪৯১ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, মানুষ এবং গণমাধ্যম জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে মনে করে না। এ ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনে তাদের ফল ভালো হয়নি। তিনি বলেন, মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তারা চায় দলটি ক্ষমতায় আসুক। কিন্তু ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনে তাদের ফল ভালো হয়নি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়ো​জিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি পৌর নির্বাচনে ভরাডুবির কারণে হিসেবে দুটি বিষয় উল্লেখ করেন। প্রথমত সব জায়গায় তাদের সংগঠন নেই। দ্বিতীয়ত ইমেজ সংকট। খবরের কাগজগুলোতে এখনো বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করা হয় এমনটা দাবি এরশাদের। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা যদি তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং তিনি নিজেও ​যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেন তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এবারের পৌরসভা নির্বাচনে ৭৩টি পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী ছিল। এর মধ্যে মাত্র একটি পৌরসভায় দলটি জয়ী হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, অনেক জায়গায় তাদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। প্রচার চালাতে দেয়া হয়নি। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না মানুষ : এরশাদ

আপডেট টাইম : ১০:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬