ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

সৌদি থেকে ১৫০ বাংলাদেশি গৃহকর্মী পালিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
  • ৫০৫ বার

সৌদি আরব থেকে গত সাত মাসে ১৫০ বাংলাদেশি গৃহকর্মী পালিয়েছে । গতকাল বুধবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে। ওই গেজেটে তাঁরা পালিয়ে দেশে ফিরেছেন কি-না, তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

সূত্রটি জানিয়েছে, গৃহকর্মীদের অনেককেই বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। আবার অনেকে পালিয়েছেন। গৃহকর্মী পালিয়ে যাওয়ার প্রধান তিনটি কারণ চিহ্নিত করেছে দূতাবাস। গৃহে বিশৃঙ্খলা, বাড়ির টানে মন খারাপ ও গৃহকর্তাদের দ্বারা খারাপ আচরণ।

ওই সূত্র আরো জানায়, আগামী কয়েক মাসে আরও গৃহকর্মী বাংলাদেশ থেকে সৌদিতে আসবে। তবে যাঁরা পালিয়ে গেছেন, তাঁরা চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে কোনো ক্ষতিপূরণ পাবেন না। ২০১৫ সালে মোট ৫২ হাজার বাংলাদেশি শ্রমিক সৌদিতে এসেছেন। তাঁরা অধিকাংশই গৃহস্থালির কাজ করেন।

সৌদি শ্রম বিশেষজ্ঞ খালেদ আল সাইফ বলেন, ‘সৌদিতে গৃহকর্মীর চাহিদা পূরণের অবস্থায় নেই বাংলাদেশের। দুই দেশের করা শ্রম চুক্তিতে বাংলাদেশ সরকার সৌদিতে পাঁচ লাখ শ্রমিক পাঠানোর প্রতিজ্ঞা করেছিল। কিন্তু এসেছে মাত্র ১৫ হাজার, যার মধ্যে ১৫০ জন পালিয়েছেন।’

অন্যদিকে সৌদি আরবে ব্যাপক আকারে গৃহকর্মীরা কর্তাদের হাতে যৌন হয়রানির শিকার হন- অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থার এমন প্রতিবেদনের পর দেশটিতে গৃহকর্মী না পাঠানোর জোর দাবি ওঠে বাংলাদেশ থেকে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া ইন্দোনেশীয়, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

প্রসঙ্গত, প্রায় আট বছর বন্ধ থাকার পর চলতি বছর কর্মী নিতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সৌদি। এখন পর্যন্ত দেশটিতে পুরুষ কর্মী না নিলেও গৃহকর্মী নিতে বেশ আগ্রহ দেখাচ্ছে সৌদি সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সৌদি থেকে ১৫০ বাংলাদেশি গৃহকর্মী পালিয়েছে

আপডেট টাইম : ১০:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫