ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
  • ৮৯৯ বার

কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে যে লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছিল তার মাত্র ৩৮% পূরণ হয়েছে। কৃষি ঋণে টার্গেট ছিল সরকারের ১৬ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ২৩২ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করছে ব্যাংকগুলো।

ঋণ বিতরণে টার্গেট ছিল অগ্রণী ব্যাংকে ৬৬০ কোটি টাকা, বেসিক ব্যাংকে ১০০ কোটি টাকা, বিডিবিএল ব্যাংকে ৫০ কোটি টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪ হাজার ৮০০ কোটি টাকা, জনতা ব্যাংকে ৭৫০ কোটি টাকা, রূপালী ব্যাংকে ১৫০ কোটি টাকা, সোনালী ব্যাংকে ১ হাজার ১৮০ কোটি টাকা, এবং এফসিবি এবং পিসিবি ৭ হাজার ১১০ কোটি টাকা।

ঋণ বিতরণে সবচেয়ে খারাপ অবস্থানে আছে বিডিবিএল। এ ব্যাংক লক্ষ্যমাত্রার মাত্র ০.৩৬% পূরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া রূপালী ব্যাংক ১৭%, সোনালী ব্যাংক ২০% এবং রাজশাহী কৃষি ব্যাংক ২৩% ও অগ্রণী ব্যাংক তাদের লক্ষ্যমাত্রা ৩৩% অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক বলেন, আমরা প্রতি মাসে একবার সরকারি ব্যাংকের সঙ্গে মিটিং করে তাদের ঋণ বিতরণে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া প্রতি তিন মাস অন্তর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে মিটিং করে তাদের ঋণ বিতরণে উদ্বুব্ধ করে থাকি। তবে তিনি বলেন, গত বছরের চেয়ে এ বছর কৃষি ঋণ ৪% বেশি বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ

আপডেট টাইম : ১১:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫