ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

খালেদার বৈঠক থেকে আসতে পারে কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
  • ৪৬৪ বার

পৌর নির্বাচনে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, পোলিং এজেন্ট বের করে দেয়া, হামলা এবং হতাহতের ঘটনায় ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের বৈঠক থেকে কর্মসূচি আসতে পারে। সম্ভবত সে কারণেই জরুরি বৈঠক ডেকেছেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আজ রাত নয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে চেয়ারপারসন দলের নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে বৈঠক করবেন। তবে জোটকে নিয়ে আন্দোলনের কথা ভাবছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, দুপুর পর্যন্ত ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক, কোথাও তারও বেশি ভোটকেন্দ্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী দখল করেছেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সারাদিনের চিত্র তুলে ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিএনপি চেয়ারপারসন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর তিনি দলের সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের পর ২০ দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি আসতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

খালেদার বৈঠক থেকে আসতে পারে কর্মসূচি

আপডেট টাইম : ১০:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫