ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বামীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখলেন টিউলিপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
  • ৪৬৯ বার

ঢাকায় সফররত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার স্বামী ক্রিস পার্সিকে নিয়ে জাতীয় সংসদ ভবন ঘুরে দেখলেন। আজ সোমবার দুপুরে সংসদ ভবন পরির্দশনকালে তিনি জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেন। এসময় তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভূয়শী প্রশংসা করেন। এর আগে টিউলিপ সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সফররত প্রতিনিধি দলের অন্য সদস্যরা। বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বৈঠকের শুরুতে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানান স্পিকার শিরীন শারমিন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বামীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখলেন টিউলিপ

আপডেট টাইম : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫