ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এ যেন বাংলার রাজকীয় বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
  • ৩৭৪ বার

এত বর্ণাঢ্য আয়োজন, এত সাজগোজ আর এত ভিভিআইপি সেলিব্রিটিদের উপস্থিতি! সত্যিই অবাক করার মতো। অনুষ্ঠানের সব আয়োজন করেছে বর-কনের ছোট ছোট ভাইবোনেরা, যা ছিল আন্তরিকতায় পূর্ণ। এতে অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল বর ও কনের ছোট ছোট ভাইবোনের অংশগ্রহণে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। গোটা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন কনের চাচা বিশিষ্ট উপস্থাপক ফরহাদুর রেজা প্রবাল। অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে সার্বিক অঙ্গসজ্জার বিষয়টিও ছিল চমক লাগানোর মতো। একটি পারিবারিক অনুষ্ঠান কতটা আলোকিত হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে মেঘনা ও রাফায়াতের গায়ে হলুদের এই অনুষ্ঠানটি। এবার বর ও কনের একটু পরিচিতি দেয়া যাক। কনের পুরো নাম মেঘনা তাহসিন রেজা। বাবা-মা আদর করে ডাকেন মেঘনা নামে। দেশ বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নাতনি। চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও নারী উদ্যোক্তা কনা রেজার বড় মেয়ে মেঘনা। আর বরের নাম রাকায়াত-উল-ইসলাম খান। ডাক নাম রাফায়াত। বাবার নাম ডা. আই এফ এম শহীদুল ইসলাম খান। তিনি একজন বিশিষ্টসংগীত শিল্পীও বটে। রাফায়াতের মায়ের নাম আরজুমান্দ আরা ইসলাম খান। তারা দিনাজপুরের বাসিন্দা। মেঘনা আর রাফায়াত দুজনই তরুণ চিকিৎসক। সম্প্রতি গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কন্যার বিয়ে অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা বারিধারায়। একেবারে রাজকীয় বিয়ের আয়োজন দেখলো পুরো ঢাকাবাসী। দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্বসহ দেশের গুণী তারকাদের আমন্ত্রণের লিস্টটাও ছিল বাছাই করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এ যেন বাংলার রাজকীয় বিয়ে

আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫