ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

জামিন মেলেনি, কারাগারে শারমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের জামিন মঞ্জুর করেনি আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শারমিনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২৫ জুলাই শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের কারণে ২৩ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের কর্ণধার শারমিন জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ২৪ জুলাই রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ২৫ জুলাই শারমিনের তিন দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে ঢাবির সহকারী রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপকমিটির সহসম্পাদক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

জামিন মেলেনি, কারাগারে শারমিন

আপডেট টাইম : ০৬:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০