ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আজ ওআইসি যুব উৎসব উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দু’দিনব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ উৎসব উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জন ও বাকি বিশ্বের ১৫০ যুবক অংশ নেবেন। তাদের মধ্যে ১০ জনকে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেয়া হবে।

কাতারের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী বিকাল ৪টায় ভাচুর্য়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দোহা থেকে ঢাকার কাছে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কি (চাবি) হস্তান্তর করবেন। অনুষ্ঠানে ওআইসি মহাসচিব ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর বেশ কয়েকজন মন্ত্রী ও স্বাক্ষরকারী যোগ দেবেন।

‘রেসিলিয়েন্ট ইয়ুথ লিডারশিপ সামিট’ শীর্ষক ২ দিনব্যাপী উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- ‘প্যারিটি অ্যান্ড প্রসপারিটি : ফর এ রেসিলিয়েন্ট ফিউচার।’

এ ইয়ুথ সামিটে অংশ নিতে ৭৪টি দেশের ১২০০ জনের বেশি যুবক আবেদন করেছিলেন। আয়োজক কমিটি এদের মধ্য থেকে ২৫০ জনকে বাছাই করে। এদের মধ্যে ১০০ জন বাংলাদেশি ও ১৫০ জন ওআইসিভুক্ত দেশ ও অন্যান্য দেশের। এ বাছাইকালে নারীর ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি অনুযায়ী লিঙ্গ সমতার ভারসাম্য রক্ষা করা হয়েছে।

দেশ-বিদেশের বাছাই করা অংশগ্রহণকারীরা আজকের প্রথম অধিবেশনে কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে আলোচনার জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের সঙ্গে যোগ দেবেন। তারা আগামীকাল দ্বিতীয় অধিবেশনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বিচার ও জবাবদিহিতার মতো ইস্যু নিয়ে আলোচনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আজ ওআইসি যুব উৎসব উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০