ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

ফেসবুকে প্রতারণা, ১১ নাইজেরিয়ান কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকে প্রতারণার মাধ্যমে সারাদেশ থেকে গত দুই মাসে পাঁচ থেকে ছয় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১১ নাইজেরিয়ানসহ এক বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকালে তাদের ১২ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- নন্দিকা ক্লিনেন্ট, ক্লেটাস আসুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোই, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, ডুবুওকন সোমায়ইনা, ইয়েরেম প্রেসিওস, ওক উইসডম, মর্দি ন্যামডি এবং বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।

এর আগে মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকা থেকে বাংলাদেশি এক নারীসহ ১২ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। সংস্থাটি বলছে, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার মাধ্যমে সারাদেশ থেকে গত দুই মাসে পাঁচ থেকে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরপর তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করে সিআইডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

ফেসবুকে প্রতারণা, ১১ নাইজেরিয়ান কারাগারে

আপডেট টাইম : ০২:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০