ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

ডা. সাবরিনাকে দুপুরে আদালতে তোলা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা টেস্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে সোমবার দুপুরে আদালতে তোলা হবে।

ডিবি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ বেলা ১২টার দিকে তাকে মহানগর হাকিম আদালতে তোলার কথা রয়েছে।

এ নিয়ে মোট ৫ দিন রিমান্ডে ছিলেন সাবরিনা আরিফ চৌধুরী। গত শুক্রবার দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত। তারও আগে ১৩ জুলাই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ভুয়া করোনা রিপোর্ট তৈরির জন্য ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পারে, জেকেজি হেলথ কেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে।

এর মধ্যে দিয়ে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।

আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জেকেজির ৭ থেকে ৮ জন কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করতেন।

এদিকে ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেপ্তারের পর এদিন বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া ডা. সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

ডা. সাবরিনাকে দুপুরে আদালতে তোলা হবে

আপডেট টাইম : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০