ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

রিজেন্ট হাসপাতালে প্রতারিতদের ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় প্রতারণার শিকার প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশ পাঠান।

নোটিশে ক্ষতিপূরণসহ দেশের যেসব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে তার তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দাখিলের বিধান চালু করতে বলা হয়েছে এবং প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি করতে বলা হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে এ ঘোষণা দিতে বলা হয়েছে, তা না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে রিজেন্ট হাসপাতালে ভুক্তভোগী ও প্রতারণার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতে হবে। পরে তারা চাইলে রিজেন্টের কাছ থেকেও নিতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

রিজেন্ট হাসপাতালে প্রতারিতদের ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

আপডেট টাইম : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০