ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৌসুমের রোপা আমন চাষ নিয়ে ব্যস্ত কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলছে রোপা আমনের ভরা মৌসুম। শস্য ভান্ডার খ্যাত বগুড়ার আদমদীঘিতে এবার তুলনামূলক বৃষ্টি বেশি হয়েছে। রোপা আমনের মৌসুমে লাগাতার বৃষ্টি স্বস্তি হয়ে এসেছে কৃষকের মাঝে। ফলে শুরু হয়েছে মৌসুমের রোপা আমন চাষ। পানির অভাব না থাকায় সময়মত জমিতে হালচাষ ও জমি তৈরির কাজে ব্যস্ত কৃষক। অনেকে জমিতে হালচাষ দিয়ে জমি তৈরির কাজ শেষ করে চারা রোপন করতে শুরু করেছেন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার এই উপজেলায় প্রায় ১১ হাজার ১শ’ ১৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌর এলাকার পোঁওতা গ্রামের রাজু মিয়া ও শাহাজাহান আলী বলেন, অন্য বছরের চেয়ে এবার ব্যাপক বৃষ্টি হওয়ায় জমিতে হালচাষ দিতে কোন অসুবিধা হয়নি। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আর ১৫ দিন বৃষ্টি না হলেও কোন অসুবিধা হবে না।
কায়েত পাড়ার শফির উদ্দীন ও ছাহের আলী বলেন, আষাড়ের শেষ দিকে ও শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আমরা হালচাষ দিয়ে জমি তৈরি করে ধানের চারা লাগাতাম। এজন্য আষাঢ় শ্রাবণ মাসকে কৃষকরা সোনার মাস বলে থাকে।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, এবার রোপা আমন চাষ কম হচ্ছে। কম হওয়ার কারণ হিসাবে জানতে চাইলে তিনি বলেন চলমান আউশের চাষ এবং এলাকায় রবি শষ্যের চাষ বেড়েছে যার কারণে রোপা আমনের চাষ কমেছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৌসুমের রোপা আমন চাষ নিয়ে ব্যস্ত কৃষক

আপডেট টাইম : ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০