ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি আবারও শুরু হলো উদ্ধার অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারে আবারও অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে শুরু হয় এ অভিযান।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছে।

বিআইডাব্লিউটিএ সূত্র জানায়, ডুবে যাওয়া জাহাজটি সনাতন পদ্ধতিতে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। এ পদ্ধতিতে জাহাজটিকে প্রথমে তীরের দিকে নেওয়া হবে। সেখান থেকে অন্য একটি জাহাজের মাধ্যমে টেনে তোলার চেষ্টা করা হবে জাহাজাটি। গতকাল রাতে জীবিত একজনকে যেভাবে উদ্ধার করা হয়েছে একইভাবে আরো কেউ জীবিত থাকলে তাকেও একইভাবে উদ্ধারের চেষ্টা করা হবে।

এদিকে, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। গতকাল নারায়ণগঞ্জ থেকে আসার পথে পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে জাহাজটির ধাক্কা লাগে। এতে সেতুতে ফাটল দেখা দেয়। ঘটনার পর থেকে সেতুতে যানচলাচল বন্ধ রেখেছে কর্তপক্ষ।

গতকাল সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড।মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটে এসে নোঙর করতে যাচ্ছিল মর্নিং বার্ড। ময়ূর-২ লঞ্চটিও চাঁদপুর থেকে সদরঘাটে এসে যাত্রী নামিয়ে ভিন্ন স্থানে নোঙর করতে যাচ্ছিল।

ডুবে যাওয়া লঞ্চটি থেকে এ পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নদীতে ভেসে ওঠার পর কোস্ট গার্ডের কর্মীরা তাঁকে তুলে নেন। উদ্ধার করার পর তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে তাঁর জ্ঞান ফিরে আসে। তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুড়িগঙ্গায় লঞ্চডুবি আবারও শুরু হলো উদ্ধার অভিযান

আপডেট টাইম : ১০:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০