ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মাত্র ১০ দিনে করোনাজয় করে তিনি বাসায় ফিরলেন।

শনিবার এভারকেয়ার হাসপাতাল থেকে (সাবেক এ্যাপোলো) মন্ত্রী ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

গত ১৭ জুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন তুহিন।

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।’

তবে ডাক্তারদের পরামর্শে আরও ৮-১০দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও ১৭ জুন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন টিপু মুনশি। দেশে করোনায় এখন পর‌্যন্ত একাধিক মন্ত্রী, এমপিসহ সরকারের উচ্চ পর‌্যায়ের কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। আবার কেউ চলে গেছেন না ফেরার দেশেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০