ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ‘অতি ঝুঁকিপূর্ণ’রাষ্ট্রে তালিকায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
  • ৪৪৬ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী র‍্যান্ড পলের বিবেচনায় বিশ্বে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৩২টি দেশের তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে। ওই তালিকায় থাকার দেশ থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছেন।

এই তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সব মুসলিমপ্রধান দেশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করো’ শিরোনামের খসড়া আইনটিতে উদ্বাস্তু বাছাইয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে ছয়টি শর্ত দেয়া হয়েছে। যেমন আবেদনকারীর ব্যক্তিগত ইতিহাস, তাঁর কার্যাবলির ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ইত্যাদি। এই ছয়টি শর্ত পুরোপুরি পালিত হয়েছে মর্মে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে নিশ্চয়তা প্রদানের পরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

কেন্টাকি থেকে নির্বাচিত এই সিনেটর দাবি করেছেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে সব রকম প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যেই তিনি এই প্রস্তাব করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি জন্মবিরতি করণ কেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ১৪জন নিহত হয়েছে। এছাড়া সম্প্রতিক সময়ে দেশটির নাগরিকদের হাতে থাকা গুগিতে প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ‘অতি ঝুঁকিপূর্ণ’রাষ্ট্রে তালিকায় বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫