ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পৌর নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারে বিদ্রোহীদের ২৪ঘণ্টার আল্টিমেটাম দিল আ.লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫
  • ৫৪৩ বার

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিদ্রোহী প্রার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ।

যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন দলটি।

বুধবার (০৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আগামী ২৪ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

অন্যথায় দলের শৃঙ্খল‍া ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতারা।

বৈঠকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পৌর নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারে বিদ্রোহীদের ২৪ঘণ্টার আল্টিমেটাম দিল আ.লীগ

আপডেট টাইম : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫