ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাসহ ৪২ ভাষায় ওয়েবপেজের কনটেন্ট পড়তে পারবে গুগলের এআই অ্যাসিস্টেন্ট। বুধবার বিশ্বজুড়ে নতুন এ ফিচারটি উন্মুক্ত করেছে গুগল।

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল গত বছর জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএস-এ নতুন এ ফিচারটির ডেমো দেখিয়েছিল। এবার সব গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তাতে উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে রয়েছে- বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়লাম, মারাঠি, নেপালি, সিংহলি, তামিল, তেলেগু এবং উর্দু।

‘হেই গুগল এই পাতাটি পড়ো’—এভাবে গুগল অ্যাসিস্টেন্টকে কমাণ্ড দিতে হবে ওয়েবপেজের কনটেন্ট শুনতে চাইলে। অ্যাসিস্টেন্ট যে লেখাগুলো পাঠ করবে সেগুলো মার্ক হবে, যাতে গ্রাহকের নজর না এড়ায়। এক অংশ বাদ দিয়ে আরেক অংশ শুনতে চাইলেও তা পড়ে শোনাবে অ্যাসিস্টেন্ট। এমনকি পাঠের গতি বাড়ানো বা কমানোও যাবে।

ছোট পর্দার লেখা পড়তে সমস্যা হয় এমন গ্রাহকরা এ ফিচারটিতে উপকৃত হবেন বলেই ধারণা করা হচ্ছে। এ সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল

আপডেট টাইম : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০