ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

৮৬৩ মনোনয়নপত্র বাতিল, বৈধ ১২৬৪২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ৩৩১ বার

আসন্ন পৌরসভা নির্বাচনে ৮৬৩টি মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।এর মধ্যে মেয়র পদে ১৩৫, সাধারণ কাউন্সিলর পদে ৫৭২ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।

৫ ও ৬ ডিসেম্বর বাছাই শেষে আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য জানান।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা মেয়র পদে ৯৬১, কাউন্সিলর পদে ৯ হাজার ১৬৯ এবং সংরক্ষিত পদে ২ হাজার ৫১২ প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন। এখন তিন পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪২ জন।

এ বিষয়ে কমিশনের উপ সচিব শামসুল আলম জানান, সব প্রার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা অবৈধ হয়েছে তারা তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন।

ইসির সমন্বয় শাখার তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৫০৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।

এবার পৌর নির্বাচনে মেয়র পদে ২০টি দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত পদে ২ হাজার ৬৬৮ ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন ৯ হাজার ৭৪১ জন প্রার্থী।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম মেয়র পদে দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

৮৬৩ মনোনয়নপত্র বাতিল, বৈধ ১২৬৪২

আপডেট টাইম : ১২:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫