ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ওর চাকরিটা আমিই খেলাম : মুহিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৫ বার

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে আর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হবে না। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার দুই টার্ম ধরে ক্ষমতায় আছে। এরই মধ্যে এক দফা বেতন বাড়ানো হয়েছে। আরেক দফার সব প্রক্রিয়া শেষের দিকে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। তিনি বলেন, আগামী বছর সিলেট সদর উপজেলার শহরতলী বাদাঘাটে নির্মাণাধীন নতুন জেলখানাটি চালু হবে। বর্তমান জেলখানার জায়গায় পার্ক নির্মাণ করা হবে। এ সময় নিজের ভাই সদ্য সাবেক জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মুবিনের দেশে ফিরে আসার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ওর চাকরিটা আমিই খেলাম। আমার প্রস্তাবে ওকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকারের কাছে প্রস্তাব ছিল- যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে সরকারি চাকরিতে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যাদের দেশে ফিরিয়ে আনা হবে তাদের কী কাজে লাগানো হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীভালো বলতে পারবেন। এ বিষয়টা প্রধানমন্ত্রীর ওপর। এ সময় উপস্থিত ছিলেন ড. এ কে এম আব্দুল মুবিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক চৌধুরী, জেলা আ.লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহনগর আলীগের সাধারণ সম্পাদক আসাউদ্দিন আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ওর চাকরিটা আমিই খেলাম : মুহিত

আপডেট টাইম : ১২:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫