ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুই শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যায় দু’জনের ফাঁসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ডেমরায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তারকে ধর্ষণচেষ্টার পর হত্যার মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী। আজিজুল সম্পর্কে মোস্তফার মামাতো ভাই।

মঙ্গলবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার কোনাপাড়ায় হযরত শাহজালাল সড়কের একটি ফ্ল্যাট থেকে সাড়ে চার বছর বয়সী নুসরাত জাহান ও পাঁচ বছর বয়সী ফারিয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করেন ডেমরা থানায়। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়।

দুই আসামি মোস্তফা ও আজিজুল লিপস্টিক দেয়ার কথা বলে দুই শিশুকে ফ্ল্যাটে নিয়ে যান। এরপর নুসরাত ও ফারিয়াকে তারা সাজিয়ে দেন। পরে মোস্তফা ও আজিজুল ইয়াবা সেবন করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুদের চিৎকারের শব্দ চাপা দিতে আসামিরা সাউন্ডবক্সে জোরে গান ছেড়ে দেন। ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করেন দুই আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুই শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যায় দু’জনের ফাঁসি

আপডেট টাইম : ০২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০