ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আল্লাহর কাছে শুকরিয়া মুস্তাফিজের বল খেলতে হয়নি : জহুরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ৪৪৩ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে একপ্রান্তে দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন জহুরুল ইসলাম অমি। কিন্তু ম্যাচে মুস্তাফিজকে খেলতে হবে ভেবে দারুণ ভয়ে ছিলেন তিনি। আর মুস্তাফিজের ওভার শেষ হওয়ার পর হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ও করেছেন এই ব্যাটসম্যান।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গে অমি বলেন, “ও আসলে অসাধারণ বোলার। আমি আল্লাহর কাছে শুকরিয়া করেছি কারণ ওর বল আমার খেলতে হয়নি। খুব ভয় পাচ্ছিলাম, গুণছিলাম, কখন শেষ হবে ওভারটা। দেখলাম যে ওই পাসেই শেষ হলো। ড্যারেন স্যামি এক রানও নিতে পারলো না।”

মুস্তাফিজের বোলিং উচ্ছ্বসিত প্রশংসা করেন জহিরুল। বর্তমান সময়ে মুস্তাফিজকে একজন ব্যতিক্রমী বোলার উল্লেখ করে করে বলেন, “আমি বার বার চেষ্টা করছিলাম ওর হাতটা দেখার। ওর বল আমি প্রিমিয়ার লিগে খেলেছি তখন এতো কঠিন মনে হয়নি। কিন্তু এখন ও ব্যতিক্রমী একজন বোলার। বাংলাদেশের জন্য ও বিরাট একটা সম্পদ।”

মুস্তাফিজকে শুধু প্রশংসার বাণে ভাসাননি অমি, বলেছেন ওর বল বোঝা খুবই কঠিন। সামনে থেকেও মুস্তাফিজকে বোঝা খুব দুরূহ উল্লেখ করে আরও বলেন, “আমি নন-স্ট্রাইকে থেকে ওর হাত বুঝতে পারিনি, ব্যাটিংয়ে থাকলে কী হতো জানি না। ওইখানে এতো কাছে থেকেও বুঝতে পারিনি। তিন-চার ফিট দূরে থেকে আমি ছয়টা বলের দিকেই তাকায় ছিলাম, কিন্তু একটা বলও বুঝিনি। ব্যাটসম্যানকে জিজ্ঞাস করেছি স্লোয়ার ছিল না-সাধারণ ছিল।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আল্লাহর কাছে শুকরিয়া মুস্তাফিজের বল খেলতে হয়নি : জহুরুল

আপডেট টাইম : ১২:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫