ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পৌরসভা নির্বাচনে ১৩৬৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
  • ৪৫০ বার

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। ২৩৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র পদে ১ হাজার ২২৩ জন প্রার্থীসহ মোট ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোট ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১ হাজার ২২৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, ইসির নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দল মেয়র পদে প্রার্থী দিয়েছেন। শনি ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর) সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা বলে জানান তিনি। ঘোষিত তফসিল অনুসারে, ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পৌরসভা নির্বাচনে ১৩৬৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট টাইম : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫