ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বন্ধের পথে পাবনা সুগার মিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
  • ৪৩৩ বার

পাবনার সুগার মিলটি বর্তমানে বন্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আখের স্বল্পতা, নিজস্ব আখের খামার না থাকা, আখের দাম তুলনামূলক কম দেয়া, রোপা আখ চাষে ভর্তুকির নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করা, সঠিক সময়ে মাড়াই শুরু না করা ও কৃষকদের অত্যন্ত নিম্নমানের সার দেয়ার কারণে মিলের করুণ দশা বলে জানা গেছে। ফলে চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর মিলটিতে আখ মাড়াই শুরু হচ্ছে ১১ ডিসেম্বর। মিল কর্তৃপক্ষ বলছে ৫ হাজার একর জমির আখ এই মিলে চিনি উৎপাদনের জন্য মাড়াই হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে মিলের একজন সিডিএ বলেন, বাস্তবে ৪ হাজার একর জমিতেও আখ নেই। উপরন্তু পার্শ্ববর্তী নর্থ বেঙ্গল সুগার মিলটি গত অক্টোবর মাসের ৩০ তারিখে চালু হওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার শত শত একর জমির আখ চাষিরা নর্থ বেঙ্গলের কাছে চোরায় পথে বিক্রি করে দিচ্ছে। এজন্য এ মিলটির সঙ্কট আরও ঘনীভূত হচ্ছে। ফলে মাত্র ৪৫ দিনের টার্গেট নিয়ে এই মিল চালু করলেও ১ মাসও চলবে না বলে অনেকেই ধারণা করছেন।

এদিকে গত মৌসুমে পাবনা সুগার মিলে যে চিনি উৎপন্ন হয়েছে তার খরচ পড়েছে কেজি প্রতি প্রায় ১২৫ টাকা। আর চিনির মিল রেট ছিল ৩৫ টাকা কেজি।

গত ২৭ নভেম্বর চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন মিল সফরে এসে চাষি সমাবেশ করলেও তেমন কোনো লাভ হয়নি। বরং সমস্যার সমাধান না দিয়ে শত শত কৃষকদের উপস্থিতিতে মিলের সিডিএ ও সিআইসিকে অকথ্যভাবে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করেছেন। এতে কৃষকরা চরম নাখোশ হয়েছে বলে অনেক আখ চাষিই জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বন্ধের পথে পাবনা সুগার মিল

আপডেট টাইম : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫