ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইসিতে ২৩৬ মেয়র প্রার্থীর তালিকা দিলো আ.লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৮১৪ বার

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনীতদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।

পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার তফসিল ছিল। আদালতের আদেশে অন্তত তিনটি স্থগিত থাকতে পারে। এরপরও আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়ে গেলাম। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

জেসমীন টুলী বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। কোনো দল ইসিতে এ তালিকা দিলে তা হবে কনফার্ম করার মত একটি বিষয়।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় দল মনোনীত ব্যক্তিদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়ার বিধান রয়েছে। দলীয় প্রার্থীদের তালিকা ইসিতে দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও আনুষ্ঠানিকভাবে তা জমা দিলো আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় এবং নির্দলীয়ভাবে কাউন্সিলর পদে ভোট হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইসিতে ২৩৬ মেয়র প্রার্থীর তালিকা দিলো আ.লীগ

আপডেট টাইম : ১১:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫