ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিপক্ষে বাংলাদেশের তিন নারী এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৪১৯ বার

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্রিটেনের বিমান হামলা চালানোর অনুমোদন দিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। কিন্তু সিরিয়ায় আইএসবিরোধী ব্রিটিশ হামলার বিপক্ষে তিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী এমপি। তারা হলেন রোশনারা আলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও রূপা হক। তারা সিরিয়ায় আইএসবিরোধী ব্রিটিশ হামলার বিপক্ষে ভোট দিয়েছেন। কনজারভেটিভ ক্যামেরন সরকারের প্রস্তাবের বিরুদ্ধে ছিল বিরোধীদল লেবার পার্টি। তবে হামলার পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার সুযোগ ছিল লেবার পার্টির এমপিদের। ৬৬ জন লেবার পার্টির এমপি হামলার পক্ষে ভোট দিয়েছেন। লেবার পার্টির যে ৬৬ জন এমপি সিরিয়ায় হামলা সমর্থন করে সরকারি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তাদের মধ্যে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের এমপি জিম ফিটজপেট্রিকও রয়েছেন। বুধবার টানা ১০ ঘণ্টার বিতর্ক ও ভোটাভুটিতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা সিরিয়ায় বিমান হামলার অনুমোদন দেন। ৩৯৭ এমপি সিরিয়ায় বিমান হামলা চালানোর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২৩ এমপি। ভোটাভুটিতে লেবার পার্টির দলীয় নেতা জেরিমি করভিনের সিদ্ধান্তে হামলার বিপক্ষেই ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তিন এমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিপক্ষে বাংলাদেশের তিন নারী এমপি

আপডেট টাইম : ১১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫