ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভিয়ানোভেন্সের বিপক্ষে নেই মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৪৪১ বার

আক্রমণভাগের অন্য দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেসকে অবশ্য কোপা দেল রের এই ম্যাচের দলে রেখেছেন বার্সেলোনা কোচ।

হাঁটুর চোট কাটিয়ে প্রায় দুই মাস পর গত ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। পরে গত সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে এবং গত শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে পুরো সময় খেলেন আর্জেন্টিনার অধিনায়ক।

চোট থেকে পুরোপুরি সেরে উঠলেও কোনোরকম ঝুঁকি এড়াতেই হয়তো বুধবারের ম্যাচে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নেন এনরিকে।

মেসি ছাড়াও জেরার্দ পিকে, ইভান রাকিতিচ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে বিশ্রাম দিয়েছেন কোচ।

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত একটায়।

গত ২৮ অক্টোবর প্রতিযোগিতার সেরা বত্রিশের প্রথম লেগে ভিয়ানোভেন্সের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে এবার তাই জিততেই হবে কাতালুনিয়ার দলটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভিয়ানোভেন্সের বিপক্ষে নেই মেসি

আপডেট টাইম : ১২:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫