ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিশ্বরেকর্ড করলো নেপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে গুটিয়ে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড করলো নেপাল। দুই দলের ১০০ ওভারের ম্যাচ শেষ হলো মাত্র ১৭.২ ওভারেই। তবে এখানে বৃষ্টি বা অন্যকোন কারণে ম্যাচের পরিধি কমে আসেনি। মূলত পুরো ম্যাচটাই শেষ হয়েছে ১৭.২ ওভারে। যেখানে রান হয়েছে মাত্র ৭১ আর উইকেট পড়েছে ১২টি।

নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে ১২ ওভারে ৩৫ রান যোগ করতেই সবকটি উইকেট হারায় যুক্তরাষ্ট্র। জবাবে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে নেপাল ম্যাচ জিতে নেয়।

যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে অলআউট করার মাধ্যমে বিশ্ব রেকর্ডে নাম লেখালো নেপাল। কেননা আন্তর্জাতিক ওয়ানডেতে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। এর চেয়ে কম রান বা ওভারে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি কোনো দল।

তবে এ রেকর্ডে আবার নেপালের পাশেই রয়েছে শ্রীলঙ্কা। তারাও জিম্বাবুয়েকে অলআউট করেছিল ৩৫ রানে। ২০০৪ সালে নিজেদের ঘরের মাঠে লঙ্কানদের কাছে ১৮ ওভারে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। প্রায় ১৬ বছর পর এ রেকর্ডে উঠলো নেপাল ও যুক্তরাষ্ট্রের নাম। তবে শ্রীলঙ্কার চেয়ে ৬ ওভার কমেই প্রতিপক্ষকে অলআউট করেছে নেপাল।

নেপালের এ অবিস্মরণীয় পারফরম্যান্সে নেতৃত্ব দিয়েছেন তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের কবজির জাদু দেখানো লামিচানে এবার দেশের জার্সি গায়েও করলেন বাজিমাত। ৬ ওভারের স্পেলে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন লামিচানে। যা কি না নেপালের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড। এছাড়া সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট।

ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ:

১. যুক্তরাষ্ট্র – ৩৫ বনাম নেপাল, ২০২০

২. জিম্বাবুয়ে – ৩৫ বনাম শ্রীলঙ্কা, ২০০৪

৩. কানাডা – ৩৬ বনাম শ্রীলঙ্কা, ২০০৩

৪. জিম্বাবুয়ে – ৩৮ বনাম শ্রীলঙ্কা, ২০০১

৫. শ্রীলঙ্কা – ৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বরেকর্ড করলো নেপাল

আপডেট টাইম : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০