ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফিক্সিং কাণ্ডে পাকিস্তানি ক্রিকেটারের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বড় শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। এই ওপেনিং ব্যাটসম্যানকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের ম্যানচেস্টারের একটি আদালত।

ফিক্সিং পরিকল্পনায় জামশেদের সঙ্গে জড়িত থাকায় ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের নামের দুই ব্রিটিশ নাগরিককে যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের জেল দিয়েছে ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট।

ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন নাসির জামশেদ, ইউসুফ ও ইজাজ। জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে ছদ্মবেশ নিয়ে এক পুলিশ কর্মকর্তা তাদের গ্রেপ্তার করেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে ইংল্যান্ডে আটক হওয়ার পর বিচার শুরু হয় জামশেদের। গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় ৩৩ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারকে।

২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। এ জন্য ঘুষও নিয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু সফল হননি। তবে পরের বছর পরিকল্পিতভাবে পিএসএলে ফিক্সিংয়ে সফল হন তিনি।

বাঁহাতি ব্যাটসম্যান জামশেদ পাকিস্তানের হয়ে ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন চারটি ৪৮ ওয়ানডে, দুটি টেস্ট ও আঠারোটি টি-টোয়েন্টি। ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি ও আটটি অর্ধশতক রয়েছে তার। আর টি-টোয়েন্টিতে রয়েছে দুটি অর্ধশতক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিক্সিং কাণ্ডে পাকিস্তানি ক্রিকেটারের জেল

আপডেট টাইম : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০