ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভিএআর ফুটবলের আনন্দ কেড়ে নিচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রিমিয়ার লিগে দুই-তৃতীয়াংশেরও বেশী সমর্থক বিশ্বাস করেন ভিডিও এসিসটেন্ট রেফারি প্রযুক্তি ধীরে ধীরে ফুটবলের সব আনন্দ কেড়ে নিচ্ছে। বিশ্বব্যপী জনগণের মতামত ভিত্তিক সার্ভে প্রতিষ্ঠান ইউগোভের এক জরিপে এই তথ্য জানা গেছে।

এবারের মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ লিগে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আর বিভিন্ন ম্যাচে এই ভিএআর প্রযুক্তি চালু হবার পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যান্য ইউরোপিয়ান লিগে মাঠের পাশে মনিটর রাখা হয় এবং রেফারি তার সিদ্ধান্ত সেখানে গিয়ে দেখতে পারে। কিন্তু লন্ডনে ভিএআর’র জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এমনকি রেফারি মনিটরের সিদ্ধান্তের সাথে কোন ধরনের পরামর্শও করতে পারে না। যে কারণে বারবার রিভিউ দেখার ফলে অনেক সময় ম্যাচ পরিচালনায় বেশ বিলম্ব হয়। মাঠে উপস্থিত সমর্থকরাও এ কারণে বেশ বিরক্ত হয়ে উঠে। সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগ পর্যন্ত তারা কিছুই জানতে পারে না।

জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ সমর্থক মনে করেন ভিএআর চালু হবার পর থেকে ম্যাচের উপভোগ্যতা অনেকাংশেই কমে গেছে। ৭৪ শতাংশ মানুষ বলেছেন প্রযুক্তিটির আরো পরীক্ষা নিরীক্ষা করে বহাল রাখা উচিত।

সবচেয়ে বেশী মানুষ যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে সেটা হলো মাঠের পাশে মনিটর ব্যবহরা করা উচিত। যাতে করে পুরো স্টেডিয়ামের সমর্থকরা ভিএআর অফিসিয়ালদের সাথে একত্রে সব কিছু দেখতে পারে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে সময়সীমা বেঁধে দেয়া উচিত। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিএআর ফুটবলের আনন্দ কেড়ে নিচ্ছে

আপডেট টাইম : ০২:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০