ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রায়গঞ্জে এবার দ্বিগুণ পিঁয়াজের চাষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে দাম চড়া থাকায় এবার পেঁয়াজ চাষে আদাজল খেয়ে নেমেছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষক। গত মৌসুমের তুলনায় এবার দ্বিগুণ জমিতে চাষ হচ্ছে পেঁয়াজের। এলাকায় দেখা যাচ্ছে নতুন পেঁয়াজ চাষী।

উপজেলা কৃষি অফিসার অফিসার কৃষিবিদ মো. শহীদুল ইসলাম জানান, গত মৌসুমে পেঁয়াজের আবাদ হয়েছিল মোট ৫১ হেক্টর জমিতে। চলতি মৌসুমে এ পর্যন্ত (০১ ফেব্রুয়ারি পর্যন্ত) স্থানীয় কৃষকেরা পেঁয়াজ রোপণ করেছেন প্রায় ১০৬ হেক্টর জমিতে। এখনও রোপণের কাজ চলছে। চলবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। ধারণা করা হচ্ছে- প্রায় দেড়শ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হবে।

উপজেলার চান্দাইকোনা হাটে পেঁয়াজের চারা বিক্রি করতে চাষী আলামিন বলেন, চারার ব্যাপক চাহিদা। গত বছরের চেয়ে এবার প্রায় ৩ গুণ বেশি চারা বিক্রি করেছেন। দাম প্রতি কেজি ৮০ টাকা থেকে ১০০ টাকা। গত বছর এর দাম ছিল ২০-৩০ টাকা কেজি।

উপজেলার ধানগড়া ইউনিয়নের ধানগড়া গ্রামের পেঁয়াজ চাষী হেলাল উদ্দিন, আব্দুল মান্নান, চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর গ্রামের কৃষক রমজান আলী ও আব্দুল খালেক বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেলো, গতবার অসময়ে দুই দফা বৃষ্টির কারণে পেঁয়াজ চাষাবাদে ক্ষতি হয়েছে। এবার বাজারে দাম বেশি ও অনুকূল আবহাওয়া থাকায় তারা সবাই প্রায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের চাষ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রায়গঞ্জে এবার দ্বিগুণ পিঁয়াজের চাষ

আপডেট টাইম : ০৪:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০