ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে ৫০০ ম্যাচ জিতলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন বছরে আরো একটি দারুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। গতকাল বৃহস্পতিবার রাতে লেগানেসকে হারিয়ে বার্সেলোনার জার্সিতে ৫০০ ম্যাচ জিতলেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

অনেক আগেই বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ম্যাচ জয়ের স্বাদ তুলে নিয়েছিলেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা জাভি হার্নান্দেজের ৪৭৬ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গেছিলেন মেসি। বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ জয় ইনিয়েস্তার(৪৫৯)। অবশ্য এই দুই কিংবদন্তিদের পক্ষে মেসিকে আর পেছনে ফেলার সুযোগ নেই, কারণ দুজনেই ক্লাব ত্যাগ করেছেন।

২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সার হয়ে প্রথম জয় পেয়েছিলেন মেসি। সেই ম্যাচে এস্পানিয়লকে ১-০ গোলে হারিয়েছিলো কাতালানরা। এরপর থেকে মেসির মুখোমুখি হওয়া মাত্র একটি দলই পরাজয় এড়াতে পেরেছে। ২০০৪-২০০৫ মৌসুমে বার্সাকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো ইউডিএ গ্রামানেট।

সর্বমোট ৮৬টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে এ জয় পেয়েছেন মেসি। দেখে নেওয়া যাক কোন দলের বিপক্ষে কতটি জয় পেয়েছেন এই সুপারস্টার।
সেভিয়া ২৯
অ্যাথলেটিক বিলবাও ২৪
এটলেটিকো মাদ্রিদ ২৪
এস্পানিয়ল ২৩
রিয়াল মাদ্রিদ ১৯
গেটাফে ১৯
ভ্যালেন্সিয়া ১৮
লেভান্তে ১৭
ভিযারিয়াল ১৭

এর আগে গত বছর ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ জিতেন মেসি। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে ৫০০ ম্যাচ জিতলেন

আপডেট টাইম : ১০:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০