ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সেঁতিয়েনের প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিকে সেঁতিয়েনের অধীনে প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারল তারা। এ নিয়ে ১৩ বছর পর দলটির ঘরের মাঠে হারলেন কাতালানরা।

শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সা। প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। এ অর্ধে কোনো দলই গোল হজম করেনি। স্কোরলাইন ছিল গোলশূন্য।তবে দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রাখতে পারেনি বার্সা। সেখানে সফল হয় ভ্যালেন্সিয়া।

বিরতি থেকে ফিরে খেই হারিয়ে ফেলে বার্সা। ৪৮ মিনিটে জর্দি আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা।

পক্ষান্তরে আরো এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৭৭ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ম্যাক্সি গোমেজ।প্রথম গোলের শটটিও ছিল তার।একরকম ম্যাক্সিতেই হেরেছে বার্সা। এ নিয়ে ২০০৭ সালের পর ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে হারলেন অতিথিরা।

এ হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় তারা। ১ ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৪৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাংকোরা।

উল্লেখ্য,আর্নেস্তো ভালভার্দে যুগের সমাপ্তির পর সেঁতিয়েনের আমলে বার্সার শুরুটা হয় আশা জাগানিয়া। লা লিগা ও কোপা ডেল রে’তে টানা ২ জয় তুলে নেয় তারা। তবে তৃতীয় ম্যাচে এসে ধরা খেল স্প্যানিশ জায়ান্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেঁতিয়েনের প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা

আপডেট টাইম : ০৮:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০