ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
  • ৪৬৭ বার

ঠিক গত বছরই পিপল’স ম্যাগাজিন তাঁকে বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষের তকমা দিয়েছিল! হলিউডের ‘থর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে সুনাম কিনেছেন যিনি, সেই ক্রিস হেমসওয়ার্থের বছর ঘুরতেই এ রকম দশা হল কী করে?

ছবির স্বার্থে অনেক কিছুই করে থাকেন নিবেদিতপ্রাণ অভিনেতারা! সেই তালিকাতেই এ বার নিজের নাম যোগ করলেন ক্রিস হেমসওয়ার্থ! নতুন ছবি ‘ইন দ্য হার্ট অব দ্য সি’-র জন্য দিনে মাত্র ৫০০ ক্যালোরি খাবার খেয়ে পেশিময় পৌরুষ ঝরিয়ে ফেললেন তিনি! সম্প্রতি ইনস্টাগ্রামে নায়ক নিজেই জানালেন এ কথা।

অভিনেতার ভক্তদের জন্য খবরটা খুব একটা ভাল নয়, বলতেই হবে! বরাবরই ক্রিস হলিউডে জনপ্রিয় তাঁর সুগঠিত শরীরের জন্য। সেই সূত্রেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সব চেয়ে আকর্ষণীয় পুরুষ! মহিলারা যেমন তাঁর সেই বলিষ্ঠ আবেদনে মজেছিলেন, ছেলেরাও তেমনই অনুপ্রেরণা পেয়েছিলেন শরীর-চর্চার! এ বার কি তাঁদের মনে একটু বেশিই ব্যথা দিয়ে ফেললেন নায়ক ছবির স্বার্থে?

অভিনেতার অন্ধ ভক্তরা অবশ্য কোনও কিছুতেই কর্ণপাত করছেন না। তাঁরা এখন থেকেই টানটান আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিটা দেখার জন্য।

আর ক্রিস হেমসওয়ার্থ? তিনি নিজে কী বলছেন তাঁর এই নতুন বাউণ্ডুলে চেহারা নিয়ে?
“একটা নতুন ডায়েট অনুসরণ করে দেখলাম। অথবা, এটাকে একটা ট্রেনিংও বলা যায়। যেটার নাম লস্ট অ্যাট সি! তবে, কাউকে এই ডায়েটটা অনুসরণ করার পরামর্শ কিন্তু দিচ্ছি না”, ইনস্টাগ্রামে লিখেছেন ক্রিস হেমসওয়ার্থ!

আনন্দবাজার পত্রিকা’র সৌজন্যে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষ

আপডেট টাইম : ১১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫