ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতির জন্মদিনে কিশোরগঞ্জে নানা আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন বুধবার (০১ জানুয়ারি)। ১৯৪৪ সালের এদিনে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

‘ভাটির শার্দুল’ খ্যাত টানা দু’বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার বাবা হাজি মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুন।

প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ নেন। ২০১৮ সালের এপ্রিলে তিনি দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি স্বাধীনতা পদক লাভ করেছেন।

এদিকে নিজ জন্মস্থান কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে বুধবার দুপুরে রাষ্ট্রপতির নিজ নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালন করা হবে।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন বাংলানিউজকে জানান, গতবারের মতো এবারও বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে রাষ্ট্রপতির জন্মদিন পালনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতির জন্মদিনে কিশোরগঞ্জে নানা আয়োজন

আপডেট টাইম : ০৮:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০