ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নিউক্যাসেলকে উড়িয়ে জয়ে ফিরলো ম্যানইউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউক্যাসেল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লীগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বি তে নগর প্রতিপক্ষকে হারানোর পরের ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করে ম্যানইউ। আর শেষ ম্যাচে ওয়াটফোর্ডের কাছে পরাজিত হয় দলটি। তবে বক্সিং ডে ফুটবলের মহারণে নিউক্যাসেলকে ৪-১ গোলে হারিয়েছে ওলে গানার সুলশারের দল। বক্সিং ডে প্রিমিয়ার লীগ ম্যাচে এ নিয়ে ২১ জয় পেয়েছে রেড ডেভিলরা। বক্সিং ডে তে সর্বোচ্চ ৮১ শতাংশ ম্যাচে জয় ম্যানইউয়ের দখলে। এ ম্যাচে রেড ডেভিলদের হয়ে গোল করেন তিন তরুণ তুর্কি মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল ও ম্যাসন গ্রিনউড। এ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার সাতে উঠে আসলো দলটি।আর ২৫ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে নিউক্যাসেল।

সমান পয়েন্ট নিয়ে ম্যাচ শুরু করে দুই দল। ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতে গোল হজম করে ম্যানইউ। নিউক্যাসেলের ম্যাটি লংস্টাফ ১৭তম মিনিটে এগিয়ে দেয় অতিথিদের। সাত মিনিট পরে খেলায় সমতা ফেরান ফরাসি স্ট্রাইকার মার্শিয়াল। ম্যাচের ৩৬তম মিনিটে স্বাগতিক ম্যানইউকে এগিয়ে দেন টিনেজার গ্রিনউড। ৪১তম মিনিটে ব্যবধান ৩-১ করেন রাশফোর্ড। চলতি আসরে এটি এই ইংলিশ স্ট্রাইকারের ১১তম গোল। ৫১তম মিনিটে নিজের জোড়া গলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন মার্শিয়াল। চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে এটি মার্শিয়ালের ৯ম গোল। ৬০তম মিনিটে মার্শিয়ালের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। গোলটি হলে ২০১৩ সালের পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লীগে প্রথম হ্যাটট্রিক পেত মার্শিয়াল। চলতি প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচের পর আবার ৪ গোলের দেখা পেলো সুলশারের শিষ্যরা। সর্বশেষ আর্সেনালের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ৪-০ গোলের জয় পায় দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউক্যাসেলকে উড়িয়ে জয়ে ফিরলো ম্যানইউ

আপডেট টাইম : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯