ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১৭ বছর পর বার্সা-রিয়ালের ফলাফল গোলশূন্য ম্যাচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ম্যাচের নায়ক হতে পারতেন বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল বা করিম বেনজ্বমা। কিন্তু দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে রক্ষণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স। ফলে মৌসুমের প্রথম ও বছরের শেষ এল ক্লাসিকো ম্যাচটির সমাপ্তি ঘটেছে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। এল ক্লাসিকোর ইতিহাসে প্রায় ১৭ বছর পর মিললো গোলশূন্য ড্রয়ের দেখা।

লা লিগায় বুধবার রাতে লিগের শীর্ষ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ২০০২ সালের পর এই প্রথম বার্সেলোনা-রিয়ালের লড়াইয়ে কোনো গোল হলো না। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাব রেকর্ড টানা সাত ম্যাচ ধরে অপরাজিত রইলো বার্সেলোনা। পেপ গুয়ার্দিওলার দলের রেকর্ড স্পর্শ করল এরনেস্তো ভালভেরদের দল।

২০০২ সালে ২৩ নভেম্বর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পেই সবশেষ ০-০ ব্যবধানে ড্র হয়েছিল। এরপর শুধুমাত্র লা লিগাতেই অন্তত ৭টি ম্যাচ ড্র করেছে রিয়াল ও বার্সা। তবে সব ম্যাচেই মিলেছে জালের দেখা। বুধবার রাতে প্রায় ১৭ বছর পর আবারও ম্যাচের ফলাফল এলো গোলশূন্য ড্র।

এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষত রাখল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান ৩৬ পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭ বছর পর বার্সা-রিয়ালের ফলাফল গোলশূন্য ম্যাচ

আপডেট টাইম : ০৮:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯